হবিগঞ্জে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৭:২০
হবিগঞ্জের চুনারুঘাটে বিউটি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিউটি আক্তার ঘনশ্যামপুর গ্রামের ওমানপ্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যরা বসতঘরের ভেতরে বিউটি আক্তারকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুনারুঘাট থানার এসআই প্রভাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
- বিষয় :
- মরদেহ উদ্ধার
