ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন কৃষক দল সভাপতি নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন কৃষক দল সভাপতি নিহত
×

ছবি : সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৫:৩০

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আর আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

×