ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে মহাদেও নদে বালু উত্তোলন

নিষেধাজ্ঞা অমান্য করে মহাদেও নদে  বালু উত্তোলন
×

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কলমাকান্দা উপজেলার মহাদেও নদে চলছে বালু উত্তোলন। গতকাল মঙ্গলবার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর এলাকায় সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৮:২৬

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদে আদালতের স্থগিতাদেশ ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু তোলার অভিযোগ উঠেছে। প্রতিদিন শতাধিক ইঞ্জিনচালিত নৌকায় নদী থেকে বালু তুলে বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহাদেও নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীতে ছোট-বড় অসংখ্য ইঞ্জিনচালিত নৌকা চলাচল করছে। এসব নৌকায় বালু ও পাথর পরিবহন করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, উত্তোলিত বালু ডাইয়ারকান্দা বাজার, বৈদ্যগাঁও সেতু এলাকা ও বিশরপাশা বাজার হয়ে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে।
নদীপারের ব্যস্তপুর গ্রামের বাসিন্দা জলিল মিয়া, নুর মোহাম্মদ, সাব্বির জানান, ঈদের আগ থেকেই প্রতিদিন শতাধিক নৌকা নদীতে চলাচল করছে। নদীপার ঘেঁষে বালু তোলায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। 
জানা গেছে, মহাদেও নদীর ওমরাগাঁও, হাসনায়াগাঁও ও বিশাউতি বালুমহালের ইজারা কার্যক্রমের ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। নেত্রকোনা জেলা প্রশাসকের সুপারিশে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (রাজস্ব) ২০২৪ সালের ১৩ মার্চ এক অফিস আদেশে মহাদেও নদীর ৬ নম্বর বালুমহাল বন্ধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, মহাদেও নদীতে অবৈধভাবে বালু তোলার কথা শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×