ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়

নতুন উপ-উপাচার্য অধ্যাপক জিন্নাহ

নতুন উপ-উপাচার্য অধ্যাপক জিন্নাহ
×

মোহাম্মদ আলী জিন্নাহ

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় তাঁকে নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এদিনই নগর কার্যালয়ে যোগদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নতুন প্রো উপউপাচার্যকে স্বাগত জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের শিক্ষা গবেষণায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে ২০১০ সালে পিএইচডি সম্পন্ন করেন।

আরও পড়ুন

×