ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা কারাগারে

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা কারাগারে
×

খন্দকার জামাল উদ্দিন বাদশা

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২৩:৪৮

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জামাল উদ্দিন বাদশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, খন্দকার জামাল উদ্দিন বাদশা একটি রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি। এর আগে গত মে মাসে তিনি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তিনি ময়মনসিংহের নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেয়।

আসামিকে আদালতে হাজির করা এবং পরবর্তীতে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান। 

আরও পড়ুন

×