ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
×

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:৫৯

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ শুরু করেছেন স্থানীয় জেলে, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের পালংকি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক মো. সায়েম (২২) চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।

নিখোঁজ সায়েমের বন্ধু আরমান বলেন, আমরা দুই বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে যাই। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এ সময় আমি তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হই। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় লোকজন ও বিচ কর্মীসহ সংশ্লিষ্টরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ দিকে পালংকি রেস্তোরাঁ সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নামে। হঠাৎ বড় ঢেউ এসে স্রোতের টানে ভেসে যান সায়েম।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় জেলে, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীদের জানানো হয়েছে।

আরও পড়ুন

×