সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার করল বিজিবি
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৭:৪৮
ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী বেলেহাটি গ্রাম থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোররাতে অস্ত্র ও গুলি উদ্ধারের এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সীমান্তের বেলেহাটি এলাকায় বিজিবির চেকপোস্ট চলছিল। সে সময় দুজন চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি।
তখন পার্শ্ববর্তী একটি বাগানে ব্যাগ ফেলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগের ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর পাশাপাশি ২৪ বোতল ভারতীয় সিরাপও পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সিরাপ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- ঝিনাইদহ
- বিজিবি
- গুলি উদ্ধার
