ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 
×

মো. সায়েম। ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৩:০৮

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে রামু উপজেলার সোনারপাড়া এলাকার রেজু খাল সেতুসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন।

তিনি জানান, সোনারপাড়ার রেজু খাল সেতু এলাকায় প্যারাবন থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটিসংলগ্ন এলাকায় গোসলে নামার পর নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
 

আরও পড়ুন

×