ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নরসিংদীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু
×

স্কুলশিক্ষার্থী তানঝুমা। ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৫৫

নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পর তানঝুমা বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। টানা ভারী বর্ষণে ভিজে নরম হয়ে যাওয়া দেয়ালটি হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, টানা বৃষ্টিতে মাটির দেয়ালটি নরম হয়ে ধসে পড়ায় শিশুটি চাপা পড়ে মারা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×