কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১১:৫৭ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১২:২২
কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেরনামা ৮ নম্বর ওয়ার্ডের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুশফিকুর রহিম। সে ওই এলাকার সৌদি প্রবাসী মো. নাছিরের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বন্যার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- বন্যা
- পানিতে ডুবে মৃত্যু
- শিশু
- কক্সবাজার