ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১২:৫০ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১২:৫৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাত থেকে নিখোঁজ থাকার পর দুই দিন পানিতে থাকায় মরদেহ ফুলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×