ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৩:০৬

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামেও সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সোমবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। অন্যদিকে, চট্টগ্রামে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ৪১ মিলিমিটার।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজধানীতে শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৭৬ মিলিমিটার।

গত রোববার সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। পরে এর সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কিছু সময় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

×