ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুরা হলো– পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান এবং আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ইমরান ও জোনায়েদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা অন্য শিশুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে না উঠলে সঙ্গে থাকা বাইজিদ নামে এক শিশু চিৎকার দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন সমকালকে জানান, পুকুর থেকেই মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফন করেছে তাদের পরিবার।

আরও পড়ুন

×