ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
×

আরাফাত ও মইনুল কাজী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২৩:৪৫

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার বিকেলে সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২)।

স্থানীয়রা জানান, বিকেলে যাত্রাপুর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত আরাফাত ও মইনুল কাজীকে খুলনায় নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহত অপরজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন আলিম পরীক্ষার্থী ছিলেন। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×