ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
×

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ জজ আদালত দুটি মামলার রায়ে এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন– ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের সোহরাব হোসেন।
জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুর উপজেলার খাড়াবাড়ী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। বিচারিক প্রক্রিয়ায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান আসামি নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।  

বিশেষ জজ আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারক দিলারা আলো চন্দনা। এই মামলার আসামি সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ জজ আদালত দুটি মামলার রায় ঘোষণা করেন। আসামি পক্ষ রায়ে সন্তষ্ট না হলে উচ্চ আদালতে আপিল করতে পারবে।

আরও পড়ুন

×