ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে একসঙ্গে চার আইন কর্মকর্তার পদত্যাগ

বাগেরহাটে একসঙ্গে চার আইন কর্মকর্তার পদত্যাগ
×

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৯:৩৯

বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি একসঙ্গে পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন- জেলা জজ আদালতের এপিপি মোস্তাইন বিল্লাহ, রফিকুল ইসলাম স্বপন ও এজিপি কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।

পদত্যাগকারী আইনজীবীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

এপিপি মোস্তাইন বিল্লাহ জানান, ব্যক্তিগত চেম্বার পরিচালনার পরে সরকারি দায়িত্ব পালন করা আসলে কষ্টসাধ্য। তাই তিনি পদত্যাগ করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আমরা চার জন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র পেয়েছি। বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×