ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

টেকনাফে অস্ত্র-গুলিসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফে অস্ত্র-গুলিসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার
×

সংগৃহীত ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১৪:১৪

কক্সবাজারের টেকনাফে আব্দুল খালেক প্রকাশ নাহিদ (৩১) নামে এক ‘শীর্ষ ডাকাতকে’ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাহিদ পশ্চিম লেদা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম লেদা এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নাহিদসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে পাঁচজন পালিয়ে যান। এ সময় নাহিদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পিস্তল এবং সিএনজির পেছনের বক্স থেকে তিনটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নাহিদের বিরুদ্ধে ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

×