ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৬:৪৪

নওগাঁর ধামইরহাট উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জিসান (৮) ও তাহমিদ হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত জিসান উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে এবং তাহমিদ একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের অজান্তে দুপুরের দিকে বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরতে যায় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরতে পানিতে নামার পর তারা তলিয়ে যায়। সাঁতার না জানায় পানির স্রোতে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×