ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু

নিখোঁজ আরও ২

কক্সবাজারে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৪

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয় ব্যক্তিরা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। পরে স্থানীয় জেলেরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোর চারটার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠলেও নিখোঁজ হন চারজন। সেখান থেকে দুজনের মরদেহ মিলেছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে। 

আরও পড়ুন

×