ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী

পদ্মার পানি বিপদসীমা ছুঁইছুঁই, ডুবেছে চরাঞ্চল

পদ্মার পানি বিপদসীমা ছুঁইছুঁই, ডুবেছে চরাঞ্চল
×

রাজশাহীতে বিপদসীমার শূন্য দশমিক ৭৯ মিটার নিচ দিয়ে বইছে পদ্মার পানি (ছবি- শরিফুল ইসলাম তোতা)

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫১

রাজশাহীতে বিপদসীমার শূন্য দশমিক ৭৯ মিটার (১৭ দশমিক ২৬ উচ্চতা) নিচ দিয়ে বইছে পদ্মার পানি। বিপদসীমার উচ্চতা ১৮ দশমিক ০৫ মিটার। 

পদ্মার দক্ষিণে মিডিলচর, চরক্ষিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলে উঠছে বন্যার পানি। এতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ।

পদ্মার দক্ষিণের চরাঞ্চলে পানি উঠেছে

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক জানান, পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পদ্মার দক্ষিণের চরাঞ্চলে পানি উঠছে।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার। আজ শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ১৭ দশমিক ২০ মিটারে এবং সন্ধ্যা ৬টায় ১৭ দশমিক ২৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। 

ডুবেছে বাড়িঘর

এদিকে রাজশাহীর চরাঞ্চলে পানি উঠেছে। পদ্মার দক্ষিণে মিডিলচর, ক্ষিদিরপুর, খানপুর, চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন চরে বাড়িঘরে পানি উঠেছে। তারা চর ছেড়ে রাজশাহী শহর রক্ষা বাঁধের উপরে গবাদিপশু নিয়ে উঠেছেন। কেউ কেউ উঠেছেন স্বজনদের বাড়িতে। 

আরও পড়ুন

×