ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১
×

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৭

গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত হোসাইন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করে।

কোনাবাড়ী থানার এএসআই আব্বাস উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×