ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

এমপিপুত্রের নেতৃত্বে পরাজিত প্রার্থীর ছেলের অফিসে হামলা

এমপিপুত্রের নেতৃত্বে পরাজিত প্রার্থীর ছেলের অফিসে হামলা
×
×

ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এমপিপুত্র আবুল কাউসার আশা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। ভুক্তভোগী মাহমুদুল হাসান শুভ নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনের পরাজিত প্রার্থী মাকসুদ হোসেনের ছেলে। তিনি আগামী মুসাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল বৃহস্পতিবার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

মাকসুদ হোসেনের স্ত্রী নারগিস মাকসুদ সাংবাদিকদের জানান, সম্পত্তি নিয়ে স্থানীয় একটি পেপার মিলের কর্তৃপক্ষের সঙ্গে তাদের আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সেটি নিয়ে এ আসনের এমপি আবুল কালামের ছেলে আশা হস্তক্ষেপ করছেন। 

এ ব্যাপারে আবুল কাউসার আশার ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক পক্ষ থানায় অভিযোগ করেছে। মাকসুদ হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×