ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ফেরিতে দুই যানবাহনের চাপায় পড়ে লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জে ফেরিতে দুই যানবাহনের চাপায় পড়ে লাইনম্যান নিহত
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:৫৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাটে ফেরিতে যানবাহন পারাপারের সময় দুই যানবাহনের মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন (৪০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেরিতে যানবাহন পারাপারের সময় লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরাফ। এ সময় একটি কাভার্ডভ্যান পেছনের দিকে নেওয়ার সময় এর পেছনে থাকা আশরাফ চাপা পড়েন। তার পেছনে একটি ট্রাক থাকায় দুই যানবাহনের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যান।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের বক্তাবলী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান বলেন, ফেরিঘাটে টোল আদায়ের দায়িত্ব পালনকালে একটি ট্রাকের চাপায় আশরাফ গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×