ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় বৃষ্টিতে কমছে তাপমাত্রা, ১ দিনে রেকর্ড ৭৫ মিমি বৃষ্টি

তেঁতুলিয়ায় বৃষ্টিতে কমছে তাপমাত্রা, ১ দিনে রেকর্ড ৭৫ মিমি বৃষ্টি
×
×

প্রতীকী ছবি

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২০:১৯

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা সকালে কমে সর্বনিম্ন ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। আজ বৃহস্পতিবার সকালে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় এলাকায় মোট ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

​এদিকে স্থানীয় ভ্যান চালক দুলাল জানান, হঠাৎ বৃষ্টি আর ঠান্ডা বাতাসের কারণে রাস্তায় মানুষজন একপ্রকার নেই বললেই চলে। সকাল থেকে গাড়ি নিয়ে বের হয়েও তেমন ভাড়া পাওয়া যাচ্ছে না, আয়-রোজগার একবারে কমে গেছে।

আবহাওয়ার এই পরিবর্তনের কারণে স্থানীয়দের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন

×