ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×
×

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৬:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৬:৫০

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চর বামনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, চর বামনেরচর এলাকার নবী চাঁনের ছেলে মো. নাঈম ও সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ। তাদের দুজনেরই বয়স পাঁচ বছর। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে খেলছিল নাঈম ও আব্দুল্লাহ। একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে জিঞ্জিরাম নদী থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×