ঠাকুরগাঁ উপনির্বাচন
ফুল হাতে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, করালেন মিষ্টিমুখ
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৭:২৩
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
নির্বাচনের পরদিন আজ শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় তিনি পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টি মুখ করান।
এ সময় মির্জা ফয়সল আমিন দেলাওয়ার হোসেনকে সাথে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান।
অন্যদিকে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের দেলাওয়ার হোসেন৷
- বিষয় :
- ঠাকুরগাঁও-১
- উপনির্বাচন
- বিএনপি