মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টায় জব্দ কার্গো বোট, আটক ৮
জব্দ সিমেন্টসহ আটক আটজন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৮:০৪
মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।
শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি কার্গো বোট থেকে সিমেন্টসহ পাচারকারীদের আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড জানায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোটে সিমেন্টবোঝাই করা হয়েছে- এমন তথ্য পায় কোস্টগার্ড। এরপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেজনক সেই কার্গো বোট তল্লাশি করে সিমেন্ট পাওয়া যায়। এ সময় প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ পাচারকারীকে আটক করা হয়।
- বিষয় :
- মিয়ানমার
- পাচার
- কোস্টগার্ড