ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু
×

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৩:৪৮

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুপালী আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে সাতটায় উপজেলার কাঠারবিল চকপাড়া হাক্কির মোড়ে সানন্দবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রুপালী আক্তার কাঠারবিল চকপাড়া গ্রামের মৃত আ. মজিদের মেয়ে। তিনি জামালপুর সরকারি জায়েদা শফির মহিলা কলেজের অনার্স (বাংলা) ১ম বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রুপালী আক্তার কাঠারবিল চকপাড়া হাক্কির মোড়ে রাস্তার পূর্ব পার্শ্বে দাঁড়িয়েছিলেন। এসময় মাল বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে সানন্দবাড়ীর দিকে যাওয়ার পথে রুপালী আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

আরও পড়ুন

×