ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার সকালে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত কাজ শুরু করেন। এ দিন তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চলমান প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। দুদকের ওই কর্মকর্তা দু'দিন অবস্থান করে দুর্নীতিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা বিভিন্ন তথ্য, উপাত্ত, ফাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। আমরা সব ধরনের কাগজপত্র দিয়ে সহায়তা করার চেষ্টা করছি। এছাড়া তাকে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এস.এম. এস্কান্দার আলীকে প্রধান করে ৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এরআগে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ভর্তি ও নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ১২ দিনের আন্দোলনের পর গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি।

আরও পড়ুন

×