ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইন্দুরকানীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

ইন্দুরকানীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
×

লিওন আল মারুফ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ২১:৩৭

পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিওন আল মারুফ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পিরোজপুর ইন্দুরকানী সড়কের চাড়াখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কমান্ডারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তিনি খুলনার একটি পলিটেকনিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খুলনা থেকে আসা পায়রা বরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কলেজছাত্র লিওনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিওন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিওনকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আরও পড়ুন

×