ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে নির্যাতনের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে নির্যাতনের অভিযোগ
×

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৯:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ১০:৫৭

নরসিংদীর পলাশে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারিরীক নির্যাতনের শিকার হয়েছেন এক নারী (৩০)। সোমবার সন্ধ্যায় উপজেলার চলনা গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত মাখন শিকদার উপজেলার চলনা গ্রামের বদরুজ্জামান শিকদারের ছেলে। 

পলাশ থানায় এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন ওই নারী। 

নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, ৫ বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর নরসিংদীর একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি নেন তিনি। পরে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দিয়ে বাবার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গ্রামের মাখন শিকদার তাকে উত্যক্ত করে আসছিলেন। প্রায়ই পথে একা পেয়ে তাকে উত্যক্ত ও এমনকি শ্লীলতাহানি করেন মাখন। এসব ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। লজ্জা ও প্রাণ ভয়ে এতদিন ঘটনা কাউকে না জানিয়ে সহ্য করে যাচ্ছিলেন তিনি। পরে উত্যক্তের মাত্রা বেড়ে গেলে এক সপ্তাহ আগে তিনি মাখনের স্ত্রীকে সব খুলে বলেন। এতে তার ওপর ক্ষিপ্ত হন মাখন শিকদার।

ওই নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় ওই নারী তার চাচার বাড়িতে যাওয়ার পথে মাখন গতিরোধ করার চেষ্টা করেন। এ সময় চিৎকার দিয়ে তিনি চাচার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে মাখন জোরপূর্বক তার শ্লীলতাহানির চেষ্টা ও নির্যাতন চালান। এক পর্যায়ে লাঠিপেটা করে আহত করেন। টের তার বাবা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন মাখন।  

এ ঘটনায় মঙ্গলবার রাতে পলাশ থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মাখন শিকদার। তার বড় ভাই ফরিদ শিকদার বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মাখনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×