ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

তৃতীয় দিনের মতো খুলনায় চলছে না বাস

তৃতীয় দিনের মতো খুলনায় চলছে না বাস
×

তৃতীয় দিনের মতো খুলনা থেকে ছেড়ে যাচ্ছে না কোনো বাস। ফলে বাস টার্মিনালে অলস সময় কাটাচ্ছেন বাস চালক ও শ্রমিকরা। বুধবার সকালে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখা যায়-সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ২২:২৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ২২:৩০

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার প্রতিবাদে খুলনায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। 

বুধবার তৃতীয় দিনের মতো খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের কোনো রুটে বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার খুলনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সাথে পরিবহন মালিক ও শ্রমিকরা বৈঠকে বুধবার সকাল থেকে বাস চালানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বুধবার সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। 

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ নূরুল ইসলাম বেবি জানান, নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে সাধারণ চালকরা বাস চালাতে রাজি হচ্ছেন না।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনগুলোতে। তবে সীমিত আকারে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করছে।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। 

এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

আরও পড়ুন

×