ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

মাগুরা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

মাগুরা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে
×

মাগুরায় চলছে বাস ধর্মঘট

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০০:০১ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০০:০৯

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে মাগুরায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। টানা চারদিন ধর্মঘটের কারণে মাগুরার সঙ্গে সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

ধর্মঘটের প্রথম দিনে শুধু যশোর -মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ থাকলেও দ্বিতীয় দিন মাগুরা থেকে সকল অভ্যন্তরীণ, আন্তঃজেলা, ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

তবে বুধবার সকাল খেকে দুপুর পর্যন্ত মাগুরা থেকে ফরিদপুরে দু-একটি যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের দুই-তিনটি বাস  চলতে দেখা গেছে। 

এদিকে ধর্মঘটের কারণে চাকরিজীবি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।  দ্বিগুণ ভাড়া ও অধিক সময় ব্যয়ে ইজিবাইক, সিএনজি, টেম্পুতে করে তাদের গন্তব্য পৌঁছাতে হচ্ছে। 

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান মোল্লা জানান, নতুন সড়ক আইন সংশোধন না হলে আন্দোলন দীর্ঘায়িত হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। 

এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

আরও পড়ুন

×