ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
×

গ্রেফতার সোহেল রানা

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০১:৪০

বরিশাল নগরীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সোহেল রানা সরদার (৩৭) ওরফে গাঁজা সোহেলকে গ্রেফতার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। 

মঙ্গলবার রাতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া রাজ্জাক খান সড়কে ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সোহেল উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আবু বক্করের ছেলে। তিনি বাঘিয়া রাজ্জাক খান সড়কে বাসা ভাড়া নিয়ে থাকতেন। 

র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। 

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সোহেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৭২ পিস ইয়াবা ও কিছু পরিমাণ গাঁজা। 

র‌্যাব-৮ এর ডিএডি মো. আল মামুন সিকদার বাদী হয়ে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

×