ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

দূর্গাসাগরের দিঘীতে সাঁতার কাটতে গিয়ে তরুণ নিঁখোজ

দূর্গাসাগরের দিঘীতে সাঁতার কাটতে গিয়ে তরুণ নিঁখোজ
×

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৩:৩৮

বরিশালের দূর্গাসাগরের দীঘিতে সাঁতার কাটতে গিয়ে এক তরুণ নিঁখোজ হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে পর্যটনস্পট মাধবপাশার দূর্গাসাগরে এ ঘটনা ঘটে।

নিঁখোজ তরুণের নাম হৃদয়। তার বাসা নগরীর কাউনিয়া এলাকায়।

দূর্গাসাগরে দায়িত্বরত জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. অলি জানান, ২ তরুণ ও ১ তরুণী একসঙ্গে দূর্গাসাগর দিঘীতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে এক তরুণ-তরুণী এসে জানায়, হৃদয় তাদের সঙ্গে ২শ’ টাকার বাজি ধরে প্যান্ট-শার্ট খুলে লুঙ্গী পড়ে সাঁতরে দিঘীর মাঝখানে থাকা দ্বীপে যাচ্ছিল। দীঘির দক্ষিণ পাড় থেকে ৫ ভাগের ৩ ভাগ সাঁতার কাটার পরই তাকে দেখতে পায়নি সঙ্গে থাকা ঐ তরুণ-তরুণী। প্রথমে তারা ধারণা করেছিল হৃদয় সাঁতার কেটে দ্বীপে পৌঁছে গেছে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে ফিরে আসেনি।

তিনি আরো জানান, এ খবর জেনে অন্যান্য কর্মচারীরা নৌকা নিয়ে দ্বীপে পৌঁছে তাকে খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, দ্বীপে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এস.এম জাকির বিন আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই তরুণের সন্ধানে অভিযান চালাচ্ছে। 

আরও পড়ুন

×