ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা
×

ফাইল ছবি

ধুনট প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৩:৫৭

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলার যুবলীগের সদস্য সবুজ উদ্দিন ওরফে সবুরকে(৩৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে।

বুধবার বেলা ২টায় ধুনটের নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

জানা যায়, সবুজের সঙ্গে একই গ্রামের কামরুলের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এমনকি এ বিষয়ে আদালতে মামলাও রয়েছে।

দুপুরে গ্রামের পশ্চিমপাড়ায় গরুর চিকিৎসা করতে গেলে প্রতিপক্ষ কামরুল রাম-দা দিয়ে সবুজকে কোপাতে থাকে। এ সময় কামরুলের সঙ্গে ঐ গ্রামের ফকির, সাগর, বিপুল নামে আরো তিনজন সহযোগী ছিলেন।

ঘটনাস্থল থেকে ধুনট থানার পুলিশ এস আই মমতাজ উদ্দীন জানান, নিহতের হাত পায়ের রগ কাটা রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

×