কাউখালীতে ট্রলার ডুবে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী নিখোঁজ
বরিশাল ব্যুরো/কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৫:১৮ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০৬:১৭
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে টুম্পা (১০) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। সে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী।
বুধবার দুপুর ১টা ২০ মিনিটে কাউখালীর আমড়াঝুড়ি ফেরিঘাট পয়েন্টে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন জানান, শিশুটির খোঁজে দমকল বাহিনীর ডুবুরি দল কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমড়ঝুড়ি ফেরি পয়েন্ট থেকে কাউখালী বন্দর পয়েন্ট যাওয়ার জন্য অর্ধশতাধিক যাত্রী ও পাঁচটি মোটরসাইকেল ট্রলারে ওঠানো হয়। যাত্রা শুরু করতে ঘাটে বাঁধা রশি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রলারটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও টুম্পা ডুবে যায়।
- বিষয় :
- কাউখালী
- ট্রলারডুবি
