ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

গোবিন্দগঞ্জে অতিথি পাখি শিকারির কারাদণ্ড

গোবিন্দগঞ্জে অতিথি পাখি শিকারির কারাদণ্ড
×

অতিথি পাখি শিকারের দায়ে নুরুন্নবী মিয়া নামে এক পাখি শিকারিকে বুধবার সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত- সমকাল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৮:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিথি পাখি শিকারের দায়ে নুরুন্নবী মিয়া নামে এক পাখি শিকারিকে বুধবার সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

পাখি শিকারি নুরুন্নবী উপজেলার দামগাছা গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, বুধবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকায় জাল দিয়ে অতিথি পাখি শিকার করার সময় তাকে আটক করা হয়।  

তিনি আরও বলেন, নুরুন্নবী মিয়াকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নাজির হোসেন তাকে সাত দিনের কারাদণ্ড দেন এবং শিকার করা পাখিগুলোকে অবমুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন

×