ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ছিনতাইকালে সাতক্ষীরায় মহিলা আ'লীগ নেত্রীর ছেলে আটক

ছিনতাইকালে সাতক্ষীরায় মহিলা আ'লীগ নেত্রীর ছেলে আটক
×

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরার ছেলে আবরার জাহিন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৮:১৮

সাতক্ষীরায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরার ছেলে আবরার জাহিন।

মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা মোড়ে ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান এলাকার নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর মিস্ত্রি রামচন্দ্রপুর ও দহাকুলার মধ্যবর্তী স্থানে মোবাইল ফোনে ছবি দেখছিলেন। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তার হাত থেকে ছো মেরে ফোনটি নিয়ে পালানোর চেষ্টা করে জাহিন। তখন সাগরের চিৎকারে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তাকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে জাহিনের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×