ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৮:৩০

বরিশালে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মুত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ বুধবার এ রায় দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত কাওছার হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার প্রয়াত মো. শহীদের ছেলে।

ট্রাইবুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি কাওছার স্ত্রী মাহমুদা আখতার পাখীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার দুই বছর আগে কাওছারের সঙ্গে মাহমুদার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাকে কাওছার মারধর করতো বলে মাহমুদার পরিবারের অভিযোগ।

পাখীকে হত্যার পর সে বছরই তার বোন ময়না বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই বছরের ৩০ এপ্রিল বানারীপাড়া থানার উপ-পরিদর্শক রুস্তম আলী মৃধা মামলার অভিযোগপত্র দেন। ৮ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে কাওছারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

×