ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

জামালপুরে প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ, গ্রেফতার ১

জামালপুরে প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ, গ্রেফতার ১
×

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০৮:৫০

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া গ্রামে এক প্রতিবন্ধী শিশু গণধর্ষণের শিকার হয়েছে। প্রতিবন্ধী শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। এ ঘটনায় পুলিশ ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী সোমবার রাত ৯টার দিকে বান্ধবীদের সঙ্গে গ্রামের একটি অনুষ্ঠানে যায়। সেখান থেকে ফেরার পথে রাত ১০টার দিকে একই এলাকার রনি, কালাম ও ইব্রাহিমসহ ৫জন তাকে রাস্তা থেকে তুলে একটি বেগুন ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে এলাকার লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী জানান, এ ব্যপারে থানায় ধর্ষণ মামলা হয়েছে। ওই মামলায় বুধবার বিকেলে ইব্রাহিম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

×