ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সিলেটে সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু গ্রেফতর

সিলেটে সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু গ্রেফতর
×

হিরন মাহমুদ নিপু -ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ১০:০৩

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিপুর বড়ভাই শাহ আব্দুল ওয়াদুদ দুলু জানান, সন্ধ্যা ৭টার দিকে টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার বাসা থেকে তার ভাই নিপুকে র‌্যাব সদস্যরা ধরে নিয়ে গেছে। তিনি জানান, নিপুর বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় সে জামিনে রয়েছে। তাকে ধরে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সমকালকে জানান, নিপুর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন

×