ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ধুনটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ধুনটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
×

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ১১:১৫

বগুড়ার ধুনটে উপজেলা যুবলীগের সদস্য সবুজ উদ্দিন ওরফে সবুরকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের রহিম বপের ছেলে উপজেলা যুবলীগের সদস্য সবুজ উদ্দিন ওরফে সবুরের সঙ্গে নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একই গ্রামের জোনাব আলী ফকিরের ছেলে কামরুল হাসানের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এমনকি একে অপরের মধ্যে আদালতে একাধিক মামলা বিচারাধীন ছিল।

বুধবার নান্দিয়ারপাড়ার পশ্চিমপাড়া এলাকা থেকে বাড়ি ফেরার সময় কামরুল হাসান ও তার সহযোগী সবুজ ফকির, সাগর মিয়া ও বিপুল সবুরকে স্থানীয় শহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়ির উঠানে নিয়ে রাম দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুর মারা যান। 

ধুনট থানার এসআই মনতাজ উদ্দিন জানান, সবুজ উদ্দিন সবুরের পায়ের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, সবুজ উদ্দিন সবুর হত্যার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×