ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

রাজশাহীতে বাস-ট্রাক চলাচল স্বাভাবিক

রাজশাহীতে বাস-ট্রাক চলাচল স্বাভাবিক
×

রাজশাহীতে চলছে বাস-ট্রাক

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ২২:৫২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ২৩:৩৪

রাজশাহীতে স্বাভাবিকভাবেই চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন।

বৃহস্পতিবার সকালে রাজশাহী-ঢাকা, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী-নওগাঁ রুটে বাস ও ট্রাক ছেড়ে গেছে। 

তবে উত্তরের রংপুর, গাইবান্ধা, দক্ষিনাঞ্চলের কুষ্টিয়া, যশোর, খুলনাসহ বিভিন্ন রুটের পরিবহন রাজশাহীতে আসছে না। ওইসব রুটে রাজশাহী থেকেও কোনো পরিবহন যাচ্ছে না। 

এতে রাজশাহীর বিভিন্ন রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই সুযোগে বাসগুলোর ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দ্বিগুণ ভাড়া ও অধিক সময় ব্যয়ে ইজিবাইক, সিএনজি, টেম্পুতে করে তাদের গন্তব্য পৌঁছাতে হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের। 

বুধবার সকালে রাজশাহীর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেনের আহ্বানে পরে শ্রমিকেরা গাড়ি চালানো শুরু করেন।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। 

এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। বুধবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা।

আরও পড়ুন

×