ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

খুলনায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

খুলনায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি
×

টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন-সমকাল

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ২৩:৩৩ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ০১:০২

খুলনা শহরে পাঁচ পয়েন্টে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একজন ক্রেতা ৪৫ টাকা কেজি দরে ১ কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কেনার জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

টিসিবির খুলনার অফিসের প্রধান রবিউল মোর্শেদ জানান, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, টুটপাড়া কবরখানার মোড়, ময়লাপোতা মোড়, নিউমার্কেট এলাকা ও দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে এক হাজার কেজি পেঁয়াজ রয়েছে।

আরও পড়ুন

×