বরিশালে ১৮ মণ জাটকা জব্দ
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৪:৪৭ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ০৫:৫১
বরিশালে কোস্টগার্ড ও জেলা প্রশাসনের পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
জব্দ করা জাটকার মধ্যে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড।এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের বরিশাল স্টেশনের পেটি অফিসার জামাল হোসেন।
এদিকে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত ১৮ মণ জাটকা বুধবার রাতেই নগরের বিভিন্ন এতিখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
- বিষয় :
- জাটকা জব্দ
- বরিশাল
