ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সমকাল সাংবাদিক গৌতম মণ্ডলের বাবার পরলোকগমন

সমকাল সাংবাদিক গৌতম মণ্ডলের বাবার পরলোকগমন
×

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ও সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ২৩:৩২ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০৭:০৫

সমকালের অনলাইন বিভাগের বার্তা সম্পাদক গৌতম বি. মণ্ডলের বাবা শিক্ষক ও লেখক সুধাংশু নাথ মণ্ডল (৮০) বৃহস্পতিবার রাতে পরলোকগমন করেছেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন তিনি। 

সুধাংশু নাথ মণ্ডল উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের নিজ বাড়িতে থাকতেন। প্রবীণ এ শিক্ষক স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।  শুক্রবার বিকেলে পারিবারিক শ্বশানে তাঁকে সমাহিত করা হয়। 

সুধাংশু নাথ মণ্ডলের মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।  এছাড়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ খোকা, আওয়ামী লীগ সভাপতি ছামসুল হকসহ স্থানীয় শিক্ষক ও সুধীজন শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন

×