ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

পেকুয়ায় মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

পেকুয়ায় মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার
×

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০১:০৩ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০১:৩৩

কক্সবাজারের পেকুয়ায় এক মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মগনামা লঞ্চঘাট সংলগ্ন বিছমিল্লাহ সড়কের পাশ থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা বেগম মগনামা ইউনিয়নের শাহ্ মজিদিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। সে মগনামা ফতেহ্ আলী মার পাড়ার জামাল হোসেনের মেয়ে।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে আয়েশা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই প্রেমিকই তাকে ধর্ষণের পর হত্যা করেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান সমকালকে জানান, পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা আয়েশাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে বস্তাবন্দি করেছিল। কোনও কারণে লাশ নিতে না পেরে রাস্তায় ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×