ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আগুনে প্রাণ গেল গার্মেন্ট কর্মীর

ফতুল্লায় আগুনে প্রাণ গেল গার্মেন্ট কর্মীর
×

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ১৩:১০

নারায়ণঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শম্পা ইসলাম নামে গার্মেন্ট শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে মুসলিমনগরের ইউনুস সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। শম্পা ইসলাম মুন্সীগঞ্জের লৌহজংয়ের পলমা এলাকার সুমনের স্ত্রী। ইউনুস সরদারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ইউনুস সরদারের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ২০টি ঘর ভস্মীভূত হয়। এ ঘটনায় ওই বাড়ির একটি কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শম্পা ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

এদিকে আগুনের খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। সর্বস্ব হারায় ইউনুস সরদারের বাড়ির বেশ কয়েকজন ভাড়াটিয়া।

ঘটনাস্থলে ছুটে যান ইউএনও নাহিদা বারিক, ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনসহ অনেকে।

ওসি বলেন, মাগরিবের নামাজের পরপর আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। ওই বাড়িতে গ্যাসের লাইনও নেই। ওই বাড়ির প্রতিটি ঘরই টিনের।

তিনি বলেন, অন্যান্য ঘরের লোকজন আগুন লাগার পর বের হয়ে আসতে পারলেও শম্পা বের হতে পারেননি। তিনি ঘরের ভেতর দগ্ধ হয়ে মারা যান। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×