৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক
আটক সোনা মিয়া -সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ২০:৩৭
দিনাজপুর সদরে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নির্যাতনের শিকার শিশুটিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে গণপিটুনির শিকার ওই যুবককে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার নাম সোনা মিয়া (২২)। তিনি সদর উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার নুর ইসলামের ছেলে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ওই শিশুকন্যাকে ফুসলিয়ে একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন সোনা মিয়া। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা বললে দ্রুত তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে অভিযুক্ত সোনা মিয়াকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ তাকে আটক করে।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। গণপিটুনিতে অভিযুক্তও আহত হয়েছেন। তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।